গত ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ (বৃহস্পতিবার) বিকাল ৪:০০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’তে সৌরবিদ্যুৎ চালিত এই বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী প্রধান অতিথি থেকে এ অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব মোঃ গোলাম সাকলাইন ও ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল, প্রাইম ব্যাংক এর ম্যানেজার সাইদ ইমাম, সারা খানের পিতা শাহ নেওয়াজ খান প্রমুখ। উল্লেখ্য, এই অ্যাম্বুলেন্স’র ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।